সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

শেখ হাসিনার দ্রুত বিচার দেখতে চান সোনারগাঁও যুবদল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যোরবাজার ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বিচার দাবি করেন যুবদলের নেতারা।
শুক্রবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত উলুকান্দি এলাকায় যুবদলের কর্মী সম্মেলনে এ দাবি করেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব,  সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবীর রফিক, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার।
এসময় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আতাউর রহমান,  সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সালেহ মুছা, আল আমিন, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, কাউসার, সোহেল,করিম, আমজাদ,ইমরান ফারুক, আলমাছ, মোহন, রেজাউল খন্দকার, জুয়েল,আতাউর, মুন্না, খোকন সিকদার, ইব্রাহিম, বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ, খায়রুল, রতন, কাউসার, সোহাগ প্রমুখ। এসময় সোনারগাঁও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনেরর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদলের কর্মী সভায় বক্তরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসীবাদি শেখ হাসিনার নির্দেশে বহু ছাত্র, জনতার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে দ্রুত বিচার করতে হবে। তার বিচার করতে বিলম্ব হলে ছাত্র আন্দোলনে নিহত প্রতিটি মানুষের পরিবারের মধ্যে হতাশা নেমে আসবে। তাই দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD