নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। ৫ আগস্ট বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এসেছে। শেখ হাসিনা আইনের সুশাসন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। দ্রুত নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুত, জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে। জনগণের কাছে যেতে হবে, তাদেরকে আস্থাশীল করতে হবে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের কাদিরগঞ্জ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ গিয়াস উদ্দিন আরো বলেন, সোনারগাঁওয়ে বিএনপির নতুন সদস্য ফরম অনেককে দেয়া হচ্ছেনা, বিষয়টি মোটেও ঠিক হচ্ছেনা। যারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন তারা প্রত্যেকে সদস্য ফরম পাবেন। আমি সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, যাকে দলীয় মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। ছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায়না, এমপি হতে চাইলে উদার মনের অধিকারী হতে হবে। সোনারগাঁওয়ের মানুষ যে মূল্যায়ণ আমাকে করেছেন, তার যথাযথ সম্মান আমি রাখবো’।
সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধানের সভাপতিত্বে
সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের সঞ্চালনায় ও পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, নারায়ণগঞ্জ মহানগর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরী, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, সোনারগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি আমির হোসেন সহ পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন