প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৩, ৬:২৫ পি.এম
সনমান্দীতে এরফান হোসেন দীপের মতবিনিময় ও গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা'র নির্দেশে স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মতবিনিময় ও গণসংযোগ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়নে অলিপুরা এবং চকবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান এরফান হোসেন দীপ । এসময় তিনি এলাকাবাসীর খোঁজ খবর নেন এবং মতবিনিময় করেন।
আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ বলেন স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
গণসংযোগকালে সনমান্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মী ও জনসাধারন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.