প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:৪৮ পি.এম
সাংবাদিক ইউসুফ আলীর মায়ের ইন্তেকাল :
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
মাই টিভির সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ এর স্থায়ী সদস্য ইউসুফ আলীর মা মোমেলা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। বৃহস্পতিবার বিকেলে বারদী ইউনিয়নের চৌধুরী পাড়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার এশা বারদী বাজার মার্কাস জামে মসজিদে জানাজা শেষে তাকে ছটাকিয়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও নিউজ পরিবার, সোনারগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.