সাংবাদিকতায় অবদান ও পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম এ শাহীনকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছে উদয় জনকল্যাণ সংস্থা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাইনবোর্ড এলাকার আলম’স রেস্তোরাঁয় সংস্থাটির উদ্যোগে আয়োজিত ‘উদয় কাব্যসন্ধ্যা’ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
উদয় জনকল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জি. ছলিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শাহীদুল ইসলাম চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত ডিআইজি সরদার তমিজউদদীন আহমেদ।
এ সময় বিশেষ অতিথিসহ সংস্থার নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক এম এ শাহীনকে সম্মাননা স্মারক প্রদান করা হলে উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান। এ সময় তিনি এ স্বীকৃতির জন্য উদয় জনকল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১১ সালে চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতিষ্ঠিত উদয় জনকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।