প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৫:২৬ পি.এম
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দৈনিক নয়াদিগন্ত এর সাংবাদিক ও সোনারগাঁও নিউজ এর সম্পাদক হাসান মাহমুদ রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ এ বছর এস এস সি পরীক্ষায় জিপিএ- ৫ অর্জন করেছে।
সে রাজধানী ঢাকার মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৫ পেয়ে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
সে তার এ সাফল্যের জন্য তার শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। একই সঙ্গে ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহাদিন ইসলাম মাহিদের বাবা মা।
তারা বলেন, ছেলের এ সাফল্যের পেছনে তার শিক্ষকদের অবদান অপরিসীম। পাশাপাশি শুভাকাক্ষীদের দোয়া, মাহাদিনের ব্যক্তিগত প্রচেষ্টা।
তার বাবা মনিরুল ইসলাম মনির একজন ব্যবসায়ী ও মা রাজিয়া সুলতানা পুনম একজন গৃহিণী ও তার ছোট বোন সাইবা ফেরদৌসী একজন শিক্ষার্থী।
এ সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সন্তানের এমন ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করেছেন তার বাবা-মা।
পরিবার আশা করছে, ভবিষ্যতেও তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং সে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে পরিবারের সুনাম বয়ে আনবে।
মাহাদিন ইসলাম মাহিদ বড় হয়ে একজন দক্ষ পাইলট
হতে চায়। সে সকলের দোয়া কামনা করেছেন।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.