প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৭:১৩ পি.এম
সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় হাজী আশরাফ উদ্দিনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মানবিকতার টানে, মানুষের কল্যাণে এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন। আগামী ১৩ নভেম্বর শুক্রবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করা হবে।
হাজী আশরাফ উদ্দিনের নিজ উদ্যোগে ‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’-এর সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বড়নগর এলাকার বিন্নিপাড়া-কবিলগঞ্জে অবস্থিত মোবাইল ফ্যাক্টরি প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন ডা. সারিয়া নাফিয়া, ডা. শৈবাল বসাক, ডা. এমিলি ম্যারি বিশ্বাস, ডা. আরাফা জাকির ও ডা. ফারহানা মিম ঋতু।
তাঁরা আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করবেন। এ জনকল্যাণমূলক আয়োজনের সার্বিক উদ্যোগ নিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা অর্থাভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাঁদের জন্য এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।
এদিকে মোগরাপাড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে নির্ধারিত সময়ে স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.