নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ও শুক্রবার সকালে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোনারগাঁও উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিমের সমর্থন
সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিঠু,সোনারগাঁও
উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তপন, খোরশেদ আলম, আশরাফুল আলম আশরাফ, দিপু, শামীমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সোনারগাঁও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁও থানা, সোনারগাঁও পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, বিএনপি, জামায়াত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ,ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সোনারগাঁও প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত দিন