নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইমাম ও আলেমদের সাথে মতবিনিময় সভা করেছন বাংলাদেশ জামায়াতে ইসলাম সোনারগাঁও দক্ষিণ শাখা।
শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিনের সভাপতি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আশাদুল ইসলামের উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা রাকিব বিল্লাহ আড়াইহাজারী।
সভায় সোনারগাঁও পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেম এবং মাদ্রাসার মুহতামিম ও ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, দেশের মধ্যে ধর্ম নিয়ে কেউ যেন কোন ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। সে জন্য মসজিদে মসজিদে ইমামরা গুরুত্ব সহকারে আলোচনা করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত দিন