মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে কবিগানের উৎস ও পরম্পরা’ নিয়ে সেমিনার ও কবিগানের আসর

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ‘কবিগানের উৎস ও পরম্পরা’ নিয়ে সেমিনার ও কবিগানের আসর অনুষ্ঠিত হয়েছে।
 ফাউন্ডেশনের আয়োজনে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন বসছে লোকগানের আসর। মেলাট ১৪তম দিন শনিবার বিকেলে লোকজ মঞ্চের সেই আসরে দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে ‘কবিগানের উৎস ও পরম্পরা’ নিয়ে সেমিনার আনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক ড. জেসমিন বুলি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক, লোকশিল্প গবেষক, চিত্রশিল্পী এ কে এম আজাদ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালকের একান্ত সহকারি (পিএ) মো. সরোয়ার হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, কবিগান আমাদের লোকশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের দেশ-মাতৃকার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির পুনর্জাগরণে কবিগানের সর্বজনীন ধারাকে অব্যাহত রাখতে হবে। কবিগানে দেশাত্মবোধ, দুর্ভিক্ষ-মনন্তর, উপনিবেসিক বিরোধী আন্দোলন, স্বাধীনতা-সংগ্রাম, জীবন-জীবিকা, প্রেম-বিরহ, হাসি-কান্না, সুখ-দুঃখ কবিগানে উঠে এসেছে সপ্রতিভব অনুভবে।
সেমিনার শেষে লোকজ মঞ্চে দিনাজপুরের কবিয়াল নির্মল সরকার ও দিতি সরকারের পরিবেশনায় ‘শ্বশুর-বৌমা’ শিরোনামে কবিগানের লড়াই অনুষ্ঠিত হয়। এ সময় বাদ্যযন্ত্রে সওগাত করেন কীবোর্ডে-বকুল, বাংলাঢোলে-ধীরেন, কাঁশিতে রাজকুমার প্রমুখ। উল্লেখ্য, আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ স্বনামধন্য যাদুশিল্পী পি.সি. সাহার যাদু পরিবেশনা।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত সেমিনার ও কবিগান উপভোগ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD