রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে গণসংহতির প্রার্থী অঞ্জণ দাসের সাথে সাংবাদিকদের মতবিনিময়  

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ—৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী  ও গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জণ দাসের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সোনারগাঁওয়ের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে সোনারগাঁওয়ের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় অঞ্জণ দাস বলেন, আমি নির্বাচিত হলে নতুন সোনারগাঁও গড়ে তুলবো। চাঁদাবাজী, দখলবাজী, মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁও গড়ার জন্য যা যা করা দরকার তাই করবো। প্রাচীন বাংলার রাজধানী এ ঐতিহাসিক সোনারগাঁও অথচ উন্নয়নের ক্ষেত্রে এ সোনারগাঁও অনেক পিছিয়ে আছে। সোনারগাওঁয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রয়োজন তাই পরিকল্পিত ভাবে এ খাতের উন্নয়ন করতে হবে। আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙ্গে নতুন সংস্কৃতি চালু করতে চাই। বিশেষ করে সোনারগাঁওকে আলোকিত সোনারগাঁও হিসেবে সবাইকে নিয়ে গড়ে তুলবো।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নারী গণসংহতি আন্দোলনের আহ্বায়ক নাজমা বেগম, মহানগর গণসংহতি আন্দোলনের নির্বার্হী সমন্বয়কারী পপি রানী সরকার, সোনারগাঁও শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইন। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অসিত কুমার দাস, হাসান মাহমুদ রিপন, মোক্তার হোসেন মোল্লা, আবু বকর সিদ্দিক, রবিউল হুসাইন, মিজানুর রহমান , শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন,আনিছুর রহমান, মনির হোসেন, খায়রুল আলম খোকন, ইমরান হোসেন, আনিসুর রহমান সজিব প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD