নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, দখলদার মুক্ত করতে ছাত্রদলের নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে।
সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত বাবু, সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাহীম মিয়া, সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সানভীর সরকার রিফাত, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ, ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাফর আহমেদ তুষার, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মানিক, রায়হান আহম্মেদ রিদয় প্রমুখ।
এসময় সোনারগাঁও উপজেলা, পৌরসভা ও সোনারগাঁও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
আপনার মতামত দিন