মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে তিতাসের অভিযানে দু’দিনে ১৬ শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দু’দিনের বিশেষ অভিযানে ১৬শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।  মঙ্গলবার ও বুধবারের অভিযানে শিল্প গ্রাহকদের সহযোগিতায় পুলিশ-ম্যাজিস্ট্রেট ছাড়াই এ অভিযান পরিচালনা করেন। উপজেলার সাদিপুর,মিরেরটেক,হাতুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ১৭’শ মিটার পাইপ লাইনসহ ১৬শ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁও জোনের ম্যানেজার এরশাদ মাহমুদ জানান, সোনারগাঁ উপজেলার আওতাধীন মদনপুর-আড়াইহাজার সড়কের পাশে বিভিন্ন আবাসিক ও অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করে আসছিল। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছিল। তাছাড়া ওই এলাকার বৈধ শিল্প প্রতিষ্ঠানে গ্যাস পাওয়া যাচ্ছিল না। শিল্প মালিকরা অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটি গঠন করেন। সেই অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট ছাড়াই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আন্দিরপাড়,বরইবাড়ি, ললাটি,নয়াপুর বাজার, সাদিপুর, মিরেরটেকসহ আরও কয়েকটি স্থান থেকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ম্যানেজার জুয়েল ফকির বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারনে তাদের বৈধ শিল্প গ্রাহকা ৪ দিন ধরে গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের ব্যবহৃত কাঁচামাল নষ্ট হয়ে ৪০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে প্রায় ১০টি শিল্প প্রতিষ্ঠানের মালিক একত্রিত হয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটি গঠন করে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD