শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাড়িপাল্লার পক্ষে গণমিছিল বের করে এনসিপির নেতৃবৃন্দ। শনিবার বিকেলে উপজেলার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ।
মিছিলটি মোগড়াপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করা হয়।
এসময় বক্তারা বলেন, জাতীয় নেতাদের টেবিলে নারায়ণগঞ্জ ৩ আসনের প্রার্থী ছিনতাই হয়েছে। নারায়ণগঞ্জ ৩ তথা সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের মানুষের মতামত ও চাওয়া পাওয়াকে উপেক্ষা করে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে গভীর চক্রান্ত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা বলেন, প্রার্থী নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হলেও ব্যালট পেপারে আমাদের পছন্দের প্রতিক দাঁড়িপাল্লা রয়েছে। সুতরাং মানুষ ১২ তারিখ সারাদিন ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিবে।
বক্তারা আরো বলেন, দাঁড়িপাল্লা আজকে শুধুমাত্র একটি দলের প্রতিক নয়, এটি এখন জনতার প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ের প্রতিফলন ঘটবে।   বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করবে। মিছিলে সোনারগাঁও উপজেলার জামায়েত ইসলামী ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD