প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২২, ১২:১৬ পি.এম
সোনারগাঁওয়ে নামাজ পড়ে পুরস্কার
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে নামাজ পড়ে পুরস্কার গ্রহন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। উপজেলার সাদিপুর ইউনিয়ন গুলনগর মোল্লা বাড়ি জামে মসজিদে মোসলেম মিয়ার মেয়ের জামাই হাজী তোফাজ্জল হোসেন এর উদ্যোগে মুফতী মুজাম্মেল হক - মোহতামীম নানাখী আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার পরিচালনায় যুবসমাজকে নামাজের প্রতি আগ্রহ তৈরি করতে ঘোষনা করেন মহল্লার যে কয়জন ৪১ দিন জামাতের সাথে নামাজ আদায় করবে তাদেরকে বাইসাইকেল পুরষ্কার প্রদান করবেন। ৪১ দিন জামাতের সাথে নামাজ আদায় করে পুরষ্কার পান ১২ জন।
রোববার সাদিপুর ইউনিয়ন গুলনগর মোল্লা বাড়ি জামে মসজিদে এ পুরস্কার প্রদান করেন। ঢাকার মিরপুরের দারুস সালাম মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতী শরিফুজ্জামান, মাওলানা শেখ সাদি,মাওলানা কারী ইব্রাহিম, মাওলানা দাউদুর রহমান, মাওলানা আবদুর রহমান,মাওলানা মোহাম্মদুল্লা মাহমুদ, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মোঃ ইউসুফ, মোঃ হাফেজ প্রমুখ।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.