সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে পঞ্চাশোর্ধ নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফাতেমা বেগম নামের এক পঞ্চাশোর্ধ নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার সকালে নিহতের লাশ এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকা থেকে উদ্ধার করেছে তালতাল ফাঁড়ি পুলিশ।
নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার দশদোনা গ্রামের আব্দুল করিমের স্ত্রী।  নিহতের পরিবারের দাবি, ফাতেমা বেগমকে তার মেয়ের জামাতা হত্যা করে লাশ ফেলে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক মো.সাইফুল ইসলাম।
নিহত ফাতেমা বেগমের ছেলে সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেল তিনটার দিকে তার ছোট বোন জামাই সোনারগাঁও পৌর এলাকার পুরান টিপরদী এলাকার নান্টু মিয়া তার মাকে ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। বিকেল ৫ টার দিকে তাকে ফোন দেয়া হলে মাকে ৩৩ হাজার টাকাসহ বাড়িতে পাঠিয়ে দিয়েছে বলে জানায়। রাত ৮টায়ও বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে সকালে বস্তল এলাকায় লাশ পাওয়া যায়।
তার দাবি, তার মাকে শ্বাসরোধে তার বোনের জামাতা নান্টু মিয়া হত্যা করে লাশ ফেলে যায়। তার মা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের ঋণের জামিনদার ছিলেন। ঋণের  টাকা মওকুফের জন্য তাকে হত্যা করা হয়েছে।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক মো.সাইফুল ইসলাম বলেন, নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকান্ডের সাথে মেয়ের জামাতার সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD