প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১২:৪২ পি.এম
সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা মাসুম রানার উদ্যোগে ও সভাপতিত্বে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান ।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল ইসলাম সজীব বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও কল্যাণে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর জন্মদিনে জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন না করে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করি, যাতে তিনি দেশ ও জাতির কল্যাণে আরও ভূমিকা রাখতে পারেন।
দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.