বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত  সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য  প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া গণসংযোগ করেছেন।
তিনি  শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও হয়ে হোসেনপুর বাজার পর্যন্ত গণসংযোগ করেন ।
গণসংযোগকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।
গণসংযোগকালে  সোনারগাঁও উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মো. আসাদ উল্লাহ, জামায়াত নেতা ও সৌদি প্রবাসী মো. হোসেন, যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ, জামায়াত নেতা  শাহ আলম, রিজভীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD