নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি এবং যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থান কর্মসূচি ও শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় তাঁর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে সোনারগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বের করে।

অবস্থান কর্মসূচি ও মিছিলে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রুমি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নূরে ইয়াসিন নোবেল, আশরাফ ভুইয়া, আশরাফ মোল্লা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ কাউসার, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম জনিসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ।

অনুষ্ঠানে ঐক্যবদ্ধ অবস্থান, শান্তিপূর্ণ কর্মসূচি জনগণের নিরাপত্তায় আমরা অঙ্গীকারবদ্ধ বলে জানান নেতৃবৃন্দ। তারা বলেন শ্রমিকদের ন্যায্য দাবি কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারাদেশে ধ্বংসাত্মক ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য গুপ্তভাবে হামলা ও বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্তকারিদের মোকাবেলা করতে হবে।