সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন  উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা  পিরোজপুর ইউনিয়নের মেঘনা প্রতাপেরচর এলাকায় সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র  সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজ্বী সেলিম হক,  সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম,
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সাফির উদ্দীন মজনু , শহীদ সরকার, সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, সোনারগাঁও পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD