শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে মহাসড়কে আওয়ামীলীগের অবস্থান ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকার বিএনপির মহা সমাবেশকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগ অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে। মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে শুরু করে কাঁচপুর ব্রীজ পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী পালন করে।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।

এসময় বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ংন পরিষদের চেয়ারম্যান হুমায়ুৃন কবির ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা আহসান হাবীব টিপু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মুক্তিযোদ্ধা সোহেল রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাইদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত মেঘনা টোল প্লাজা, মোগরাপাড়া চৌরাস্তা, টিপরদী, দড়িকান্দি ও কাঁচপুর বাস ট্যান্ড এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে চার পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তবে মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ ছিল। কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দূরপাল্লার সকল বাস কাউন্টার বন্ধ ছিল।

এছাড়াও কাঁচপুর এলাকায় আওয়ামীলীগ নেতা ডা. আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD