রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৭ টায় উপজেলার শিল্পনগরী মেঘনায় অবস্থিত কোম্পানির ভেতরে চিনি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সোয়া ৩ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে কি পরিমান ক্ষতি সাধন হয়েছে তা নিরুপন করা হয় নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, মেঘনা গ্রুপের  চিনি কারখানায় ভেতর বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তী কর্তৃপক্ষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পৌঁছে প্রায় সোয়া ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইয়াছিন আলী আগুনের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, আমাদের তিনটি টিম সোয়া ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট হতে আগুন ধরেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব।
এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্টিস লিমিটেডের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD