শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় পুলিশের চেকপোস্ট, তল্লাশি চলছে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।  বুধবার সকাল থেকে চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে ঢাকাগামী চলাচলরত কোনো ব্যক্তির আচরণ কিংবা গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছে পুলিশ। এছাড়া প্রাইভেটকার, সিএনজি, রিকশাসহ দূরপাল্লার বাসগুলোকে থামিয়ে ভালো করে তল্লাশি করা হচ্ছে। তবে তল্লাশি করে সকাল থেকে এখনো পর্যন্ত কিছু পায়নি পুলিশ।

সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও নিউজকে জানান, কেন্দ্রীয় বিএনপির ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীকে ঢাকা যোগদানে বাধা দিতে টোল প্লাজার সামনে চেক পোস্ট বসিয়ে হয়রানী করছে। শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্যই এ চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম জানান, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকার ঢাকামূখী লেনে চেকপোস্ট বসানো হয়েছে। কোনো যানবাহনে অবৈধ মালামাল থাকতে পারে কিংবা অস্ত্র থাকতে পারে তাই সকাল থেকে তল্লাশি চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, চেকপোস্ট বসানো নতুন কিছু না। নিরাপত্তা জোরদারের জন্য মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। সম্প্রতি আদালত চত্বর থেকে জঙ্গি পালিয়েছে। পাশাপাশি বিজয় দিবস, থার্টি ফার্স্ট নাইটসহ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট এ মাসে রয়েছে। যেকোনো ইভেন্ট থাকলেই আমরা নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য চেকপোস্ট বসিয়ে থাকি।

তিনি আরো বলেন, কেউ যদি নাশকতার পরিকল্পনা করে তাহলে তো পুলিশের তল্লাশিকে ভয় পাবেই। নির্দিষ্ট করে কোনো গাড়ি থেকে যাত্রী নামিয়ে দিচ্ছি কিংবা গাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছি এমন কিছু তো হয়নি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD