রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

সোনারগাঁওয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।  সোমবার রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সোমবার রাত ১০টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর বালুর মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধৃর নাম মিথিলা আক্তার (২০)। সে বন্দর উপজেলার মদনপুর গ্রামের সাব্বির রহমানের স্ত্রী। তার গ্রামের বাড়ি নাটোরের সদর উপজেলায়।

মিথিলার স্বামী সাব্বির রহমান জানান, সোমবার রাতে তারা কাঁচপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দুজন রিকশা যোগে বাসায় ফিরছিলেন। পথে কাঁচপুর বালুর মাঠ এলাকায় অসাবধানতাবশত মিথিলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। তার গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলেও তার প্রাণ রক্ষা করা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, ঢাকা মেডিক্যাল চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃতু্যৃ ঘোষনা করে। এটা শাহবাগ থানায় সুরতহাল হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD