নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দূর্ঘটনায় মাইনউদ্দিন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার রাত পৌনে ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত মাইনউদ্দিন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মনিরুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার দড়িকান্দি বাসট্যান্ড এলাকায় রোববার রাত পৌনে ৮ টার দিকে চট্টগ্রামগামী অংশে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ৩০-২৪২৯) নিয়ে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল মাইনউদ্দিন। এসময় দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে দ্রুতগতিতে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রাস্তায় ছিকটে পড়েন। ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত দিন