বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

সোনারগাঁওয়ে সরকারি সড়ক দখল করে গাছের স্তূপ, ৩ টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় সরকারি সড়ক দখল করে গাছ কেটে ফেলে রাখায় তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সাহাপুর ও হাতকোপা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু টিম্বার ব্যবসায়ীরা সড়কের ওপর গাছ ফেলে রাখায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক দখল করে রাখার দায়ে মা-বাবার দোয়া টিম্বারকে ২ হাজার টাকা, জয়নাল টিম্বারকে ২ হাজার টাকা এবং আল-আমিন টিম্বারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে সরকারি সড়ক বা জনপথ দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, সরকারি রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় । রাস্তা খল কবে ব্যবসা পরিচালনা বা জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর কোনো সুযোগ নেই। যারা সরকারি জায়গা দখল করে জনদুর্ভোগ সুষ্টি করছেন, তাঁদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আজ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এরপরও যদি কেউ একই কর্মকাণ্ড পুনরাবৃত্তি করে, তাহলে শুধু জরিমানা নয়, প্রচলিত আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD