শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ ও পথসভা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুবদলের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার সাদিপুরের গঙ্গাপুর বাজার ও কাজীপাড়া এলাকায় দোকানদার ও গাড়িচালকদের মাঝে লিফলেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
পথসভায় আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি, কোনো পকেট ভারি করার জন্য নয়, মিথ্যা আশ্বাসও দেই না। আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য হিসেবে কবুল করেন তবে জনগণের সেবায় সর্বদা কাজ করে যাব। মাদকমুক্ত সমাজ গড়ে তুলব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নেব এবং সোনারগাঁওকে নতুনভাবে সাজাতে কাজ করব। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সাদিপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, আহ্বায়ক সদস্য নুর হোসেন, ইউনিয়ন যুবদল নেতা নিজাম মিয়া, ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম মিয়া, বিএনপি নেতা নাজির ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD