সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে ৩৫টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সোনারগাঁও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ৩৫টি পূজা মন্ডপে এসব অনুদান দেওয়া হয়।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খাঁন, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমিত রায়।

আলোচনা শেষে ৩৫টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৩৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান অনুদান তুলে দেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD