প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২২, ২:০২ পি.এম
সোনারগাঁওয়ে অটোচালকসহ নিন্ম আয়ের লোকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এমপি খোকা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিন্ম আয়ের লোকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
রোববার বিকেলে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়াস্থ হাবিবপুর ঈদগাহ মাঠের পাশে রাস্তায় সিএনজি, অটোরিকশা, রিকসা চালকসহ নিন্ম আয়ের মানুষদের মাঝে নগদ টাকা, জীবিত মুরগীসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যদের মাঝে উপস্থিত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান বাবু, জাতীয় পার্টি সোনারগাঁও উপজেলা নেতা হাজী মুক্তার হোসেন, হাজী সারোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ ।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.