প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২২, ৫:২৬ পি.এম
সোনারগাঁওয়ে বিএনপির ইফতার মাহফিলকে সফল করতে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আগামী ২৯ এপ্রিল শুক্রবার সোনারগাঁওয়ের মেঘনা শিল্পাঞ্চলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সার্বিক সহযোগীতায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
২৯ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিলকে সাফল্যমন্ডিত করতে সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি এক মত বিনিময় সভা করেন। শনিবার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় ইফতার ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মেম্বার, বিএনপি নেতা শাহিনুর ও আবুল হোসেন সহ পিরোজপুর ইউনিয়ন ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.