সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

সোনারগাঁওয়ে মা ছেলেকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অগ্নিদগ্ধে ছেলের মৃত্যুর ৬ দিন পর অগ্নিদগ্ধ মায়েরও মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধী অবস্থায় মা সুফিয়া বেগম মারা যান। এর আগে গত ৮ অক্টোবর পারিবারিক কলহে ছেলে শান্ত নিজের শরীরে অকটেন ঢেলে মারা যান । ওই সময় ছেলেকে বাচাঁতে গিয়ে মাও অগ্নিদগ্ধ হয়।

এদিকে মা ছেলেকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও স্বজনরা। শনিবার সন্ধ্যায় উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় হাজী শহিদুল্লাহ প্লাজার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নিহত সুফিয়া বেগমের ভাই হযরত আলী, মো. শহীদ মিয়া, বোন সুরিয়া আক্তার, শিউলি বেগম, ভাগিনা সুমন মিয়া, কাউসার প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বোন ও ভাগিনাকে পুড়িয়ে হত্যার করেছে বলে দাবি করেন বক্তরা।

মানববন্ধন কর্মসূচীতে বক্তরা দাবি করেন, নিহত সুফিয়ার স্বামী মোহাম্মদ আলী একাধিক বিয়ে করেছেন। সুফিয়া তার প্রথম স্ত্রী। তার সংসারে তিনজন সন্তান রয়েছে। তৃতীয় স্ত্রী জায়েদাকে সংসারে আনার জন্য বিভিন্ন সময়ে সুফিয়া বেগম ও তার সন্তানদের নির্যাতন করতো। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল।

মানববন্ধনে তাদের দাবি, পারিবারিক দ্বন্ধ ও পরকিয়ার জেরে গত ৮ই অক্টোবর শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের নিজ বাড়িতে মোহাম্মদ আলী তার ছেলে শান্ত ও সুফিয়া বেগমকে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় মা ও ছেলে অগ্নিদ্বগ্ধ হন।
পরে তাদের নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ছেলে শান্ত ও গত শুক্রবার সন্ধ্যায় মা সুফিয়া বেগম মারা যান।

এদিকে অগ্নিদগ্ধ সুফিয়া বেগম মৃত্যুর আগে অগ্নিদগ্ধে জড়িতদের নাম প্রকাশের একটি ভিডিও এ প্রতিবেদকের হাতে এসেছে। এতে সুফিয়া বেগম তার স্বামী মোহাম্মদ আলী, সতিন জায়েদা বেগম, জায়েদা বেগমের বোন জামাই মুজিবুর রহমান, বোন হাসিনা, মোস্তফা, হামিদা বেগম ও রাবেয়া নামের ব্যক্তিদের দায়ী করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাটি নিয়ে ইতোপূর্বে একটি মামলা হয়েছে। হত্যাকান্ড প্রমাণিত হলে সেই মামলাটিই হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD