প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২২, ৬:৪৮ পি.এম
সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক তৌহিদ এলাহী।
মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও বর্তমানে দায়িত্ব প্রাপ্ত কমান্ডার ওসমান গণির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক উপজেলা কমান্ডার সোহেল রানা, সোনালী ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মতিউর রহমান, উপজেলা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বাতেন মোল্লা, সেলিম রেজা, মহিউদ্দিন মাহি, মফিজুল ইসলাম খান, প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা শুরুর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.