প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২১, ৫:৩৮ পি.এম
সোনারগাঁওয়ে ৮ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৮ টি ইউনিয়ন পরিষদে নির্বাচিন হলেও রোববার চেয়ারম্যান পদে ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ৪ টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার মনোনীত প্রার্থীরা নির্বাচিত হন।
রোববার ৪ ইউনিয়নে নির্বাচনে বিজয়ী হলেন সাদিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রশিদ মোল্লা। তার নিকটতম প্রতিদন্ধি লাঙ্গলের প্রার্থী আবুল হাশেম। জামপুর ইউনিয়নে নৌকার প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া। তার নিকটতম প্রতিদন্ধি লাঙ্গলের প্রার্থী আশরাফুল আলম মাকসুদ। শম্ভুপুরা ইউনিয়নে লাঙ্গলের প্রার্থী আব্দুর রউফ। তার নিকটতম প্রতিদন্ধি নৌকার প্রার্থী নাসির উদ্দিন ও নোয়াগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম সামসু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি নৌকার প্রার্থী আব্দুল বাতেন।
এদিকে অপর ৪ টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন পিরোজপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সনমান্দী ইউনিয়নে নৌকার প্রার্থী জাহিদ হাসান জিন্নাহ ,বারদী ইউনিয়নে নৌকার প্রার্থী লায়ন মাহবুবুর রহমান বাবুল ও কাঁচপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মোশারফ হোসেন।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.