প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৪:১৫ পি.এম
সোনারগাঁও পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পালিত
নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়।
শনিবার সোনারগাঁও পৌরসভার আয়োজনে পালিত হয় এ কর্মসূচি।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর বিশেষ উদ্যোগে এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে এই কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়।
শনিবার সকালে সোনারগাঁও পৌরসভা চত্বর ও এর আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে পৌর এলাকার বিভিন্ন ঝোপঝাড়, নর্দমা ও জমানো পানি পরিষ্কার করার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও এমন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.