সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিতহ য়েছে।
শনিবার সোনারগাঁওয়ে কেন্দ্রীয় মডেল মসজিদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।
কর্মশালার সোনারগাঁও, রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর ও ফতুল্লার ৫৪ জন সাংবাদিক অংশ নেন।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার। কর্মশালায় আলোচনায় অংশ নেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাকির হোসেন, প্রশিক্ষক দিগন্ত টিভির বার্তা সম্পাদক কামরুজ্জামান বাবলু, দৈনিক মানবকন্ঠের সাব এডিটর মনির হোসেন জারিফ, সোনারগাঁও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশরাফ আলী, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন, মো. নুরুজ্জামান, রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি করেন, দ্রæত সাংবাদিক সাগর রুনির হত্যার বিচার, ১৯৭১ সালের যুদ্ধে কতজন শহীদ হয়েছে তার সঠিক সংখ্যা ও বর্তমানে বাংলাদেশে কতজন মুক্তিযোদ্ধার রয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করা।
আপনার মতামত দিন