প্রচ্ছদ

সোনারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

সোনারগাঁও নিউজ ১৫ অক্টোবর ২০২৬ , ১০:৩০ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বারদী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের, সহ সভাপতি মো. সালাউদ্দিন,
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য মোঃ জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মৃধা, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম,  বারদী ইউনিয়ন কৃষকদলের
সহ-সভাপতি জামান ও রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যরা বলেন, মানবতার সেবায়, সম্প্রীতির বন্ধনে আমরা সবাই এক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখাই আমাদের অঙ্গীকার।