রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে নাসিম ওসমানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের  সাংসদ একেএম নাসিম ওসমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা’র উদ্যোগে কুরআন ক্ষতম পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এমপি খোকার কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রয়াত সাংসদ নাসিম ওসমান, তার স্ত্রী পারভীন ওসমান ও তাদের পুত্র আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের সদস্যদের জন্যে বিশেষ দোয়া করা হয়।
দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর জাতীয় পার্টির সভাপতি এম এ জামান,সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ শফিকুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক দেওয়ান উদ্দিন চুন্নু,বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দাইয়ান সরকার।
এসময় আরোও উপস্থিত ছিলেন,নারায়ণগন্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু,পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া,জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি আলমগীর কবির,বৈদ্যোর বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার,সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাসেম সনমান্দি ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক আবুল হোসেন,গরীব নেওয়াজ,প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি,নারী নেত্রী জাহানারা আক্তারসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD