মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে বিদেশী অস্ত্রসহ ডাকাত চক্রের  ৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের  সোনারগাঁওয়ে বিদেশী অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
এর আগে শুক্রবার দিবাগত রাতে সোনারগাঁওয়ে পূর্ব ভবনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার  করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ছোরা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, দুটি তালা ভাঙ্গার কাটার ও শাবল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো  সাখাওয়াত হোসেন রনি (২৫), মো. সোহেল (৩২), মো. শহিদুল ইসলাম (২৬), আল আমিন (২৩), মো. ইসমাইল (৩৮) ও সুজয় দে (৩০)।
র‌্যাব জানায়, ডাকাত চক্রটি গত ৬ এপ্রিল এবং ২৪ এপ্রিল আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল। আটককৃত ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি এবং সোনারগাঁও থানায় একটি অস্ত্রসহ ডাকাতি,  মো. সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি এবং সোনারগাঁও থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও একটি মাদক মামলা,  মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও দুটি ধর্ষণ এবং বিভিন্ন থানায় চারটি অস্ত্রসহ ডাকাতি মামলা, সুজয় দের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি চুরি এবং মকছেদপুর থানায় একটি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ডাকাত দলের সর্দার সাখাওয়াত হোসেন রনি নিজেকে কাঁচপুর এলাকায় “বন্ধু ড্যান্স একাডেমী” নামের একটি ডান্স গ্রুপের গ্র্যান্ড মাষ্টার হিসেবে পরিচয় দিয়ে থাকে। সে বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষ্যে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ী টার্গেট করে ওই বাড়ির লোকজনের সঙ্গে সখ্যতা গড়ে  তোলে। পরবর্তীতে সে তার টার্গেট করা বাড়িগুলোতে পরিকল্পনা করে ডাকাতি পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD