শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাঁচপুরে বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে দুর্বৃত্তরা তিশা পরিবহনের একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার রাত ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং এলাকায় এ ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ সোনারগাঁও নিউজকে জানান, তিশা পরিবহনের একটি বাস দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো আমরা জানতে পারি নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি সিগারেট খেয়ে বাসের মধ্যে ফেলেছে। এ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অঞ্চল) শেখ বিল্লাল হোসেন সোনারগাঁও নিউজকে জানান, বাসে আগুন দেয়ার বিষয়ে জানা যায় নি। তবে কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD