রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে পুলিশের উপস্থিতিতে হাটবাজারের দরপত্র দাখিলে বাধা, হট্টগোল

oppo_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাট বাজারের বাৎসরিক ইজারার দরপত্র দাখিলে পুলিশের উপস্থিতিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দরপত্র দাখিলের শেষ দিনে দাখিলে এ বাধা দেওয়া হয়। এসময় দরপত্র জমা দিতে আসা লোকজন ও তাদের সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে দরপত্র জমা দেওয়ার বাক্স উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে নিয়ে দরজা দিলে উত্তোজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সোনারগাঁও থানার অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান তার কক্ষে থাকলেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দরদাতারা। পরে কোন প্রকার বাধা ছাড়াই হাটাবাজারের দরদাতারা দরপত্র জমা দিয়েছেন।

জানা যায়, উপজেলার ১৩টি হাট বাজার বাৎসরিক ইজারার জন্য সোনারগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরপত্র আহবান করা হয়। মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় বেধে দেওয়া হয়। সকাল থেকে বিভিন্ন হাট বাজারের ইজারার দরপত্র জমা নির্বিঘেœ দিলেও উপজেলার ঐতিহাসিক আনন্দবাজার হাটের দরপত্র রতন মিয়া নামের এক ইজারাদার জমা দিতে আসলে যুবদল নেতা মাজহারুল ইসলামের পক্ষে সন্ত্রাসী মোহন মিয়া ও তার লোকজন অন্যদের দরপত্র জমা দিতে বাধা প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থার বেগতিক দেখে দরপত্রে বাক্স উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের কক্ষে নিয়ে দরজা আটকে দেয়। এসময় উত্তেজিত লোকজন  শ্লোগান দিতে থাকে। খবর পেয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) রতন বৈরাগির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্তনে আনে। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান তার কক্ষে বসে থাকলেও হট্টগোল নিরসনে তেমন কোন ভূমিকার রাখেননি। পুলিশ নিয়ন্ত্রন করার পর তিনি কক্ষ থেকে বের হয়ে আসেন। এ ঘটনায় দরদাতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

আনন্দবাজার হাটের দরদাতা রতন মিয়া বলেন, দরপত্র জমা দেওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় সেখান্ েহট্টগোল হয়েছে। সকল হাটের দরপত্র নির্বিঘেœ জমা দিলেও শুধু মাত্র আনন্দবাজার হাটের দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়।

পঞ্চমী ঘাট হাট বাজারের দরদাতা রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে দরপত্র জমা দিতে তেমন কোন সমস্যা হয়নি। সাড়ে ১২টার দিকে আনন্দবাজার হাটসহ বিভিন্ন হাটের দরপত্র জমা দিতে যাওয়ার পর হট্টগোল লেগে যায়। এক নেতার পক্ষে কিছু লোকজন পুলিশের সামনেই বাধা দেয়।

দরপত্র বাক্স নিরাপত্তার দায়িত্ব থাকার সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক( এএসআই) আব্দুর রশিদ বলেন, সোনারগাঁওয়ের হাটবাজারের দরপত্র জমা দিতে সকাল থেকে কোন প্রকার সমস্যা হয়নি। হঠাৎ করে ৫০-৬০ জনের একটি দল দরপত্র জমা দিতে আসেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরিস্থিতি অস্বাভাবিক মনে করায় নিরাপত্তার স্বার্থে দরপত্রের বাক্স কক্ষে ঢুকিয়ে নিরাপদে রাখা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, দরপত্র জমা দিতে এসে একটু হট্টগোল হয়েছিল। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানকে দরপত্র বাধা ও হট্টগোলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এখানে কাজ শেষে আপনারা চলে যান।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD