নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেসরকারি ক্লিনিকগুলোর সেবার যথাযথ মান নিশ্চিতকরণের লক্ষ্যে দুই ক্লিনিক
পরিদর্শন করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
মঙ্গলবার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী
উপজেলা উদ্ভবগঞ্জ এলাকায় বেসরকারী ক্লিনিক সোনারগাঁও মডার্ন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিরাময় ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত।
পরিদর্শনকালে ডা. শারমিন আহমেদ তিথী ক্লিনিকগুলোর ল্যাব, এক্স-রে মেশিন, কেবিন, ওয়ার্ড এবং আল্ট্রাসনোগ্রাম মেশিনের গুণগত মান এবং কর্মক্ষমতা পর্যবেক্ষণ করেন এবং রোগিবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে কিনা তা যাচাই করেন। এছাড়াও তিনি ক্লিনিকের ফার্মেসি পরিদর্শন করেন, ঔষধের মেয়াদ এবং সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা নিরীক্ষা করেন। পাশাপাশি নার্সিং সেবার মান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভর্তি রোগীদের চিকিৎসার মান পর্যবেক্ষণ করা হয়।
আপনার মতামত দিন