রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে নানা কর্মসুচি পালন করেছে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আমিনপুর মাঠে আলোচনা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা শহীদ মজনু পার্কে বিজয় স্তম্বে ও উপজেলা পরিষদ চত্বরে বিজয় স্তস্ব প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নানা কর্মসুচি পালন করে। ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
এদিকে বিকেলে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। অনুষ্টানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন