অপরাধ

সোনারগাঁওয়ে অবৈধ চোরাই কাঠসহ ট্রাক আটক

সোনারগাঁও নিউজ ২৩ এপ্রিল ২০২৫ , ১২:২২ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ চোরাই কাঠসহ ট্রাক আটক করেছে ফরেষ্ট চেক পোষ্টের সদস্যরা। বুধবার সকালে উপজেলার আষাড়িয়ারচর এলাকা থেকে আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ উদ্ধার করা হয়। যা বর্তমানে বাজার মুল্য প্রায় পাঁচ লাখ টাকা।

জানা গেছে, অবৈধ কাঠের ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-৭১৩৫) ত্রিপল দিয়ে ঢেকে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল। পথে মহাসড়কের আষাড়িয়ারচর এলাকা অতিক্রম কালে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় কাঠের পক্ষে বৈধ কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার হেলপার দৌড়ে পালিয়ে যায়।
সোনারগাঁও ফরেষ্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে সার্চ করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র নাই বিধায় ট্রাকসহ অবৈধ কাঠ আটক করা হয় । পরবর্তীতে ট্রাকটি সোনারগাঁ অফিস হেফাজতে নিয়ে আসা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।