শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের আকর্ষণ হবে সোনারগাঁও -সাংসদ মান্নান  আমি নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়-চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন রূপগঞ্জে পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার নারায়ণগঞ্জে গ্যাসের প্রকট সংকট, উৎপাদনে ধস ও কারখানা বন্ধের শঙ্কা আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড

আওয়ামীলীগ জাতীয় পার্টির লোকদের বিএনপিতে জায়গা দেয়া হবে না- আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমার দল বিএনপির নির্দেশ আছে আ’লীগ কিংবা জাতীয়পার্টির কোন লোককে দলে জায়গা দেয়া যাবে না৷ তাই সুবিধাবাদীরা সাবধান হয়ে যান। যদি কোনো নেতা আঁতাত করে এদের কোনো মিটিং মিছিল বা সমাবেশে নিয়ে আসেন তাহলে তাদের’কে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী বহিষ্কার করা হবে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির  আয়োজনে সনমান্দী  স্কুল মাঠে অনুষ্ঠিত
 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের গর্ব। তিনি দেশের হাল না ধরলে এদেশ স্বাধীন হতো না৷ আমরা শপথ গ্রহণ করি যতোদিন সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখবেন আমাদের নেতার আদর্শে রাজনীতির মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করে যাবো।
সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  শফিকুল ইসলামের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক সোহাগ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সনমান্দী ইউনিয়ন সভাপতি সাফির উদ্দিন মজনু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন রশিদ মিঠু, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD