বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁও পৌরসভায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও স্যানিটাইজার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকায় পৌরসভা মেয়র প্রার্থী, বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কেন্দ্রীয় গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনের নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরনের উদ্বোোধন করেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভূইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ রাশেদ উদ্দিন মঞ্জু, সদস্য মাসুদ রানা মানিক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আবু জাফর চৌধুরী বিরু তার বক্তব্যে কম্বল বিতরণের আয়োজক মোহাম্মদ হোসাইনকে সোনারগাঁও পৌরসভা মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD