নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমার দল বিএনপির নির্দেশ আছে আ’লীগ কিংবা জাতীয়পার্টির কোন লোককে দলে জায়গা দেয়া যাবে না৷ তাই সুবিধাবাদীরা সাবধান হয়ে যান। যদি কোনো নেতা আঁতাত করে এদের কোনো মিটিং মিছিল বা সমাবেশে নিয়ে আসেন তাহলে তাদের’কে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী বহিষ্কার করা হবে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সনমান্দী স্কুল মাঠে অনুষ্ঠিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের গর্ব। তিনি দেশের হাল না ধরলে এদেশ স্বাধীন হতো না৷ আমরা শপথ গ্রহণ করি যতোদিন সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখবেন আমাদের নেতার আদর্শে রাজনীতির মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করে যাবো।
সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহাগ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সনমান্দী ইউনিয়ন সভাপতি সাফির উদ্দিন মজনু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন রশিদ মিঠু, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত দিন