নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিনদিন ব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করেছে।
বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান উপলক্ষে ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ার নিচ তলায় এ উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন জুলাই শহীদ ইমরান হোসেনের বাবা সালেহ আহমদ।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক একে আজাদ সরকারের সভাপতিত্বে ও রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কনজারভেশন অফিসার নাসিব ইসলাম অভি, সহকারী পরিচালক মো.সাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে লালন মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ১০ জন কারুশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিপণনের জন্য। এছাড়া তারুণ্যের উৎসবে থাকবে আলোচনা। লালন মেলায় প্রতিদিন পরিবেশিত হবে দেশের স্বনামধন্য কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় লালন সংগীত।
অনুষ্ঠান চলবে আগামী ১৯ অক্টোবর রোববার বিকেল ৫ টা পর্যন্ত।
আপনার মতামত দিন