নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দেশব্যাপী বন্যাদূর্গতদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কাঁচপুরে এ আলোচনার আয়োজন করে কাঁচপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি।
সভায় কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রোমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, বৈদ্দেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি পীর মোহাম্মদ পীরু, সাবেক সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, কাঁচপুর ইউনিয়ন বিএনপি নেতা বি এম ডালিম প্রমুখ। এসময় উপজেলা ও কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন