বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মরহুম সাংবাদিক কামাল হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে সামাজিক সংগঠন ষোলোআনা ও সোনারগাঁওয়ের সকল সাংবাদিকের যৌথ উদ্যোগে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সহায়তা প্রদান করা হয়।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, চকরিয়া মাতামহুরী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আব্দুল জাব্বার, সাংবাদিক অসিত কুমার দাস, আল আমিন তুষার, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, গাজী মোবারক হোসেন, পনির ভূইয়া, ফরিদ হোসেন, মশিউর রহমান, দ্বীন ইসলাম অনিক, হারুন অর রশিদ, পারভেজ হোসেন, সোনারগাঁও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উর্মি আক্তার প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক কামাল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পরে কামাল হোসেনে স্ত্রী সালেহা বেগম ও মেয়ে কানিজ ফাতেমার হাতে নগদ ১ লাখ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD