মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদ -জামায়াত নেতা ড. ইকবাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের ভোটারদের মন জয় করতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন এ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

বুধবার দিনভর সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। তিনি প্রতিটি গণমানুষের সাথে কথা বলছেন, তাদের কথা শুনছেন এবং তাদেরকে কাঙ্খিত সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন।  গণসংযোগে সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা জামায়াতের পাশে থাকার ও দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদ। এখনো বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ বিদায় নেয়নি। আগে যারা চাঁদাবাজি করতো এখনো সেই জায়গায় অন্য কেউ চাঁদাবাজি করছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর স্পষ্টবার্তা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি করে না কাউকে চাঁদাবাজি করতে দিবে না। জামায়াত দখল বাজি করে না কাউকে দখলবাজি করতে দিবে না। জামায়াতে ইসলামী সন্ত্রাসী করে না কাউকে সন্ত্রাসী করতে দিবে না।

ইকবাল হোসাইন ভূইয়া আরো বলেন, তিনি যদি সোনারগাঁওয়ের এমপি নির্বাচিত হন, তাহলে প্রতিটি মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত পাওনা আদায় করানো বা ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, সোনারগাঁওয়ে যত বড় প্রভাবশালী বা শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি থাকুন না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার কবির হোসেন, সোনারগাঁও উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি নুরুল ইসলামসহ অসংখ্য নেতা-কর্মী।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD